শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়া ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি

রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গদ ২৪ ঘন্টায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, তারা হলেন- জুঁই শাহা (১৫), কোহিনূর বেগম (৪০), ইসরাত জাহান (১৭), হোসনে আরা (৬০) রাজু মিয়া (১৬), নাজমুল হক (৫৫) আহম্মদ (২০) ও আসমা আক্তার (৩০)।

মঙ্গলবার (২৪ জুন) হাসপাতালে সরেজমিনে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত এস এ সি এম ও মারিফ মাহমুদ শুভ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন।

শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। বিশেষকরে গত কোরবানি ঈদেের পর থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রতিদিনই হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন, তারমধ্যে আবার বেশিরভাগ রোগীই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসছেন।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অরুপ কুমার সরকার মুঠোফোনে জানান, অপরিষ্কার পানি পান, খাদ্যদ্রব্য জীবাণুর সংক্রমণ, অতিরিক্ত গরম, তেল ও চর্বি জাতীয় খাবারের ফলে ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

স্থানীয় বাসিন্দা ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান বলেন, উপজেলার অনেক এলাকায় এখনো বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে, দূষিত পানি ব্যবহারের ফলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি আরও জানান, প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ৮ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় সবধরনের প্রস্তুতি রয়েছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন, এছাড়াও রোগীদের প্রয়োজনীয় স্যালাইন, ওষুধ ও চিকিৎসা দেয়া হচ্ছে।

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার মুঠোফোনে জানান- বিষয়টি সম্পর্কে আমি অবগত না বা হাসপাতাল সংশ্লিষ্ট কেউ আমাকে জানায়নি আপনার মাধ্যমে এখন আমি জানতে পেরেছি। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে ডায়রিয়া নিয়ন্ত্রণে অতি দ্রুত সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। উপজেলাবসীর প্রতি আমার পরামর্শ হুট করে পানিবাহিত রোগ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

জনপ্রিয়

মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট: রদ্রিগুয়েজ

কেন্দুয়া ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি

প্রকাশের সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫