
রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আলী খানের ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২৫ জুন) বিকালের দিকে সান্দিকোনা স্কুল এন্ড কলেজের মাঠে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও স্মরণ সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন মিল্কী, সাধারণ সম্পাদক এড. বাবুল রফিক, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাবিবুর রহমান মোসলেম, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল আলম ভূঞা, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শান্তি প্রমূখ
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) প্রতিনিধি: 





































