
যশোর অফিস
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর শাখার উদ্যোগে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
বুধবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়াতের কাছে ফ্যানগুলো হস্তান্তর করেন এনডিএফ যশোর জেলার সভাপতি ডা. শরীফুজ্জামান রঞ্জু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ডা. মো. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ ডা. মো. শের আলী, ডা. মোহাম্মদ আলী, ডা. শাপলু ও ডা. মো. জসিম উদ্দিন প্রমুখ।
হস্তান্তর অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক ডা. শাফায়াত বলেন, হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে সবাই আন্তরিকভাবে কাজ করছেন। ডা. রঞ্জু বলেন, হাসপাতালের যেকোনো প্রয়োজনে এনডিএফ ভবিষ্যতেও পাশে থাকবে।
যশোর অফিস 







































