শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ছাত্রদল নেতা মোবারক হোসেনের উদ্যোগে

এইচএসসি পরীক্ষার্থীদের অবিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন

রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) প্রতিনিধি:

রাজনীতির অঙ্গনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. মোবারক হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও নেত্রকোনা জেলা ছাত্রদলের নির্দেশনা মোতাবেক কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. মোবারক হোসেন আজ চলমান এইচএসসি পরীক্ষায় সায়মা শাহজাহান একাডেমী কেন্দ্রের ২’শ গজের সীমানার বাহিরে স্থাপন করেছেন অবিভাবকদের জন্য প্রশস্ত ও আরামদায়ক বিশ্রামাগার।
এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের বসার জন্য অভিভাবক বিশ্রামাগার তৈরি, বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন ব্যবস্থা করেন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

শত শত অভিভাবক পরীক্ষার সময় তাদের পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। তবে তাদের বসার স্থান, বিশুদ্ধ পানি কিংবা সামান্য স্বস্তির কোন ব্যবস্থা ছিল না। বিষয়টি হৃদয়ে ধারণ করে ছাত্রদল নেতা মোবারক হোসেন পরীক্ষাকেন্দ্রের পাশে বিশ্রামাগার তৈরি করেন। বসার সুব্যবস্থা, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছে।

মানবিক কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা মোবারক হোসেন বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আমি রাজনীতির মাধ্যমে মানবতার সেবা করতে চাই। এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে অভিভাবকদের একটু স্বস্তি দিতে পারা আমার জন্য পরম আনন্দের।”

এসময় বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জেনিস, সাধারণ সম্পাদক জাকারুল ইসলাম, কৃষক দল নেতা ডালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, প্লাবন,আল মমিন সূর্য।

আগত অভিভাবকগণ বলেন, “আগে আমাদের রোদে দাঁড়িয়ে থাকতে হতো। মোবারক হোসেনের এই বিশ্রামাগার আমাদের কষ্ট অনেকটা লাঘব করেছে। তিনি সত্যিই প্রশংসার যোগ্য।”

এ সময় আরও অনেক অভিভাবক ও স্থানীয়রা জানান, ছাত্রদলের এই নেতার এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে। রাজনৈতিক নেতা হয়েও তিনি সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিশ্রামাগারে সার্বক্ষণিক সহযোগিতা করছেন ছাত্রদলের অন্য নেতাকর্মীরাও। তারা অভিভাবকদের জন্য পানি সরবরাহ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নানা প্রয়োজনীয় সহযোগিতা করছেন।

জনপ্রিয়

কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত

ছাত্রদল নেতা মোবারক হোসেনের উদ্যোগে

এইচএসসি পরীক্ষার্থীদের অবিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন

প্রকাশের সময় : ০২:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫