বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা মরহুম ফজলুল হকের কবর জিয়ারত করলেন: ড. রফিকুল ইসলাম হিলালী

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ১১ নং চিরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনের পিতা ১১নং চিরাং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মরহুম ফজলুল হকের কবর জিয়ারত ও তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া-আটপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী।

এর আগে মরহুমের নিজ গ্রাম সাগুলীতে এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৯ জুন) সকাল ১১টার দিকে মরহুম ফজলুল হক জীবিত থাকাকালীন সময়ে তার কর্মময় ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. রফিকুল ইসলাম হিলালী।

তিনি বলেন, “মরহুম ফজলুল হক ছিলেন বিএনপির একজন ত্যাগী নেতা। তাকে হারিয়ে আমরা খুবই মর্মাহত। দলের দুঃসময়ে প্রতিটি কর্মসূচিতে তাঁর অংশগ্রহণ ছিল প্রশংসনীয়, দলের আদর্শের প্রতি তিনি ছিলেন অবিচল। আমরা তার শূন্যতা অনুভব করছি। মহান আল্লাহর কাছে মরহুম ফজলুল হকের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. আব্দুল হাই সেলিমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার) উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি ও কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি বিএনপি নেতা মো. সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

বিএনপি নেতা মরহুম ফজলুল হকের কবর জিয়ারত করলেন: ড. রফিকুল ইসলাম হিলালী

প্রকাশের সময় : ০৮:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫