বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবিতে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ১০:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ২৬

যশোর অফিস 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির কর্মপরিকল্পনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বেলা সাড়ে ১২টায় ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এই কর্মশালার শিরোনাম ছিল “ওরিয়েন্টেশন অন জেন্ডার ইকুয়িটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন অ্যাকশন প্লান”।

যবিপ্রবির আইসিএসইটিইপি প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, “এই কর্মপরিকল্পনা শুধু নীতিগত নয়, বরং এটি বাস্তবসম্মত পরিবর্তনের রুপরেখা, যার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনে প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসইটিইপির পিইইউ ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হোসেন, ড. মোহাম্মদ নওশীন আমিন শেখসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

যবিপ্রবিতে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫