শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে ধর্ষণ: প্রতিবাদে যশোরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৬
যশোর অফিস 
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিগ্রহের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি দিপংকর দাস রতনের নেতৃত্বে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা বলেন,“এই পৈশাচিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে জনগণের আইনের প্রতি আস্থা নষ্ট হবে, যা জাতির জন্য অশনিসংকেত।”
বক্তারা ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তার দাবিও জানান।
মানববন্ধনে পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন অধিকারী, সহ-সভাপতি দুলাল সমাদ্দার, সহ-সম্পাদক রবিন কুমার পাল, বাঘারপাড়া উপজেলার প্রলয় সরকার, শার্শার নীল কুমার সিংহ, ঝিকরগাছার দুলাল অধিকারী এবং মহিলা পরিষদের জেলা সভাপতি সুলতানা রহমান জলি বক্তব্য দেন।
জনপ্রিয়

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করলো সরকার

মুরাদনগরে ধর্ষণ: প্রতিবাদে যশোরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫