বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) অর্থনীতি বিভাগে ‘দ্য পারফরম্যান্স ইভ্যালুয়েশন অব কমিউনিটি ক্লিনিক সার্ভিসেস ইন বাংলাদেশ: এন ইকোনোমেট্রিক অ্যানালাইসিস’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়।

অর্থনীতি বিভাগের সভাপতি ড. পার্থ সারথি লস্করের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। আলোচক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক নিলুফার ইয়াসমিন। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।

উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, হাসপাতালে রোগীর প্রতিক্রিয়া এবং ক্লিনিক কার্যক্রমের পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে, যা পরিষেবার প্রবণতা এবং পার্থক্যের একটি স্পষ্ট চিত্র প্রদান করে। গবেষণাটি আটটি গুরুত্বপূর্ণ পরিষেবা যেমন: নির্ভরযোগ্যতা, প্রতিক্রিয়াশীলতা, নিশ্চয়তা, বাস্তবতা, যোগাযোগ, সহানুভূতি, খরচ এবং গ্রহনের ক্ষেত্রে রোগীর সন্তুষ্টি মূল্যায়নের দিকে আলোকপাত করা হয়েছে। মেহেরপুর ও গাজীপুর এই দুই অঞ্চলের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ক্লিনিকগুলোর চিকিৎসাসেবায় অবদান এবং ঘাটতিগুলো চিহ্নিত করে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার উপায় নিয়ে গবেষণাটি পরিচালিত হয়েছে।

অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘বাংলাদেশের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে কমিউনিটি ক্লিনিক গুলো কাজ করে যাচ্ছে তাদের কার্যকারিতার উপর নির্ভর করে আমাদের এই সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশজুড়ে কি ধরনের কার্যকারিতা পরিলক্ষিত হচ্ছে সেটি এই সেমিনারে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে অনেকগুলো পরামর্শ এসেছে এটাকে ঢেলে সাজানোর জন্য। আমরা বিশেষজ্ঞের সাথে কথা বলে সেই জায়গাগুলো চিহ্নিত করার চেষ্টা করবো।’

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫