শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার গোগা বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।

মঙ্গলবার (৮ জুলাই) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

এ সময় অভিযানে মোহনা ফুড প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুযায়ী (অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত) ৭০ হাজার টাকা,ধারা ৪২ অনুযায়ী (খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ) ১ লাখ টাকা এবং ধারা ৩৭ অনুযায়ী (পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আখি ফুড প্রতিষ্ঠানকে একই আইনের ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রাফাত বিন আলম মুন,সহকারী পরিচালক মো.সফিয়ার রহমান, ক্যাব সদস্য মো. আব্দুর রকিব সরদার এবং শার্শা থানা পুলিশ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

বেনাপোলে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শার্শায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১২:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫