সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ছবি-সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান রিপনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার পশু হাসপাতাল রোডে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দোকানে ঢুকে আনিসুর রহমান রিপনকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ সময় তারা দোকানে থাকা নগদ টাকা, গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকান ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। আহত রিপন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় মহেশপুরের সাংবাদিক সমাজ চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছেন—সাংবাদিক রিপনের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন আঘাত। সন্ত্রাসীরা যেই দলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। —আরটিভি

জনপ্রিয়

বাগেরহাট -৩ আসন থেকে,শেখ ফরিদুল ইসলাম কে মন্ত্রী চান উপজেলাবাসী

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশের সময় : ১০:৩৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫