শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জাহানারা এগ্রো ফার্মের শাখা অফিস উদ্বোধন

রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার টেঙ্গুরী ছয়ানী গ্রামের কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের পাশে জাহানারা এগ্রো ফার্মের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে প্রতিষ্ঠানটির শাখা অফিস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

জাহানারা এগ্রো ফার্মের পরিচালক ফারজানা আক্তারের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থনার ওসি মিজানুর রহমান, কেন্দুয়া পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের টেঙ্গুরী পূর্বপাড়া গ্রামের প্রবীণ মাতব্বর আব্দুস সাত্তার আহমেদ, সুরুজ আলী, সাফিয়া খোরশেদ আহমদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুখলেছুর রহমান, সাংবাদিক রুকন উদ্দিন, আলাল উদ্দিন মাতব্বর, সাবেক সেনাসদস্য মজিবুর রহমান রিপন প্রমূখ।

জাহানারা এগ্রো ফার্মের ম্যানেজার মো. আলীম জানান, আগামী জানুয়ারি মাসের দিকে প্রতিষ্ঠানের সকল ধরনের কার্যক্রম বৃহৎ পরিসরে চালু হবে। এটির কার্যক্রম চালু হলে এলকার অনেক বেকারের আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইমদাদুল হক তালুকদার প্রতিষ্ঠাতার নিজ এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণের হাতে জাহানারা এগ্রো ফার্মের উদ্যোগে নগদ অর্থ প্রদান করেন।

জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

কেন্দুয়ায় জাহানারা এগ্রো ফার্মের শাখা অফিস উদ্বোধন

প্রকাশের সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫