
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন দাশকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির উপদেষ্টা আল ফিকহ এন্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে মিলনমেলা ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ আয়োজন করে সংগঠনটি। সেখানে নবীনদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, আসিফ মাহমুদ ও
আজিম উদ্দিনকে মনোনীত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নেমান, মুহাম্মদ রাকায়েত হাসান ,ফরহাদুল ইসলাম, সৌকত আলম ও তালুকদার ইমন। সাংগঠনিক সম্পাদক শামীম উদ্দিন রিয়াদ,নায়েজ মুহাম্মদ জিসান, ইফতেহার উদ্দিন। অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোস্তাফিজর রহমান মুহিম, দপ্তর সম্পাদক রায়হান নিজামী,উপ-দপ্তর সম্পাদক সৈয়দ সাজিদ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক আদিল মুহাম্মদ তাসিফ,উপ-প্রচার সম্পাদক আপনান মোস্তাফিজ। আইটি বিষয়ক সম্পাদক আসিফ উদ্দিন মিরাজ, শিক্ষা সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক শেখ রাসেল,আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম। ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান আকিব,সংস্কৃতিক সম্পাদক দানিয়েল রহমান আলিফ,ছাত্রকল্যাণ সম্পাদক মেহরাজ বিন আলম,সহ ছাত্রকল্যাণ সম্পাদক তাকবির হাসান হৃদয়। ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে ফজল ও চৌধুরী পূর্ণা বড়ুয়া, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক কেমি ও সাফরিনা সোলতান, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন সম্রাট জিসান, ফাহিম, সায়েম শরীফ, রিয়াজ, ওয়াহিদ, আবু বক্কর, গোবিন্দ, জয়দাশ, মারুফ, তাহমিদ হাসান, আব্দুল্লাহ, মোরশেদা মিমি ও রাফি।
মিলনমেলা অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড.মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,’ আন্তবিশ্বাস সবচেয়ে বড় স্কিল। আত্মবিশ্বাস অর্জন হয় পরোপকারের মাধ্যমে। অন্যের উপকার করলে নিজের উপকার হয় বেশি। ভলেন্টিয়ারির মাধ্যমে এ আত্মবিশ্বাস অর্জন হয়। মানুষের সাথে পরিচিত হওয়া যায় এবং চ্যালেন্জ গ্রহণ করার মানসিকতা তৈরি হয়।আমি কায়রোতে এসব কাজ করেছি সেজন্য আমি এর মর্মার্থ জানি। অবসর সময় যুবসমাজকে ধ্বংস করে, যারা এসময়কে অপব্যবহার করে তারা মানসিক সমস্যায় ভোগে, যারা ভলেন্টারী করে তারা এ ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। ‘
নব মনোনীত সভাপতি জায়েদ হোসেন বলেন, “ছাত্রদের সার্বিক কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা একটি শক্তিশালী এলামনাই সংগঠন গঠন করবো, যাতে প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে একটি দৃঢ় বন্ধন গড়ে ওঠে। চট্টগ্রামের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।”
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি: 






































