বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সামনে রেখে মাঠে কাজ করছেন অধ্যক্ষ মাহমুদুল হক 

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজবাড়ী ২ (পাংশা, কালুখালী বালিয়াকান্দি) আসন থেকে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী  মাঠে কাজ করছেন পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহমুদুল হক রোজেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের  জন্য মাঠে কাজ করছেন এবং তার ব্যপক নির্বাচনী গনসংযোগ লক্ষ্য করা গেছে।
একান্ত আলোচনায় পাংশা সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন বলেন বিএনপির সৃষ্টির পর থেকেই এই জাতীয়তাবাদী দল  ও শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে এই দল করে আসছি।  দীর্ঘ সময় শিক্ষাকতা করেছি পাশাপাশি এই দলের আদর্শ প্রত্যন্ত আঞ্চলে মানুষের মাঝে ছরিয়ে দেয়ার  চেষ্টা করেছি। আপনারা জানেন আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু এই রাজবাড়ী ২ এর বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন। জেলা বিএনপিকে সুসংগঠিত করতে তিনি কাজ করেছেন। আমি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবং  জিয়া পরিষদের সাবেক সভাপতি হিবেসে দায়িত্ব পালন করেছি। আমরা  রাজনৈতিক পরিবারের সন্তান সেজন্য সকল শ্রেনী পেশার মানুষের সাথে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে।  তিনি আরো বলেন আসন্ন সংসদ নির্বাচন কে সামনে রেখে আমি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যপক গণসংযোগ করছি সাধারণ মানুষের ব্যপক সাড়া পাচ্ছি। দল যদি আমাকে ধানের শীষ প্রতীক দেয় অবশ্যই আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসন উপহার দেব।
প্রশ্ন বিজয়ের পরে মানুষের জন্য কোন কাজটি করবেন? তিনি বলেন দেখুন এই রাজবাড়ী জেলাটি  একটি অবহেলিত জেলা এখানে কোন ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই এজন্য এই জেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য  ঢাকা বা অন্য কোন জেলাতে যেতে হয় ।  নেই ভাল হাসপাতাল এই অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য পার্শবর্তী জেলাতে যায়। আমি নির্বাচিত হলে এই জেলাতে উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান ও একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তুলবো এছাড়া বেকার যুবক দের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য কারিগরী প্রশিক্ষন এর ব্যবস্থা করবো। সর্বপরি রাজবাড়ীজেলা কে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সকল পদক্ষেপ গ্রহন করবো।
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

নির্বাচন সামনে রেখে মাঠে কাজ করছেন অধ্যক্ষ মাহমুদুল হক 

প্রকাশের সময় : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫