
রুকন-কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
সোমবার (২১ জুলাই) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের কেনু মিয়া (৫৪) নিখোঁজের ছয়দিন পর নিহতের বাড়ির পেছনের হাওর থেকে কেনু মিয়ার লাশ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
নিহত কেনু মিয়া মৃত আব্দুর রাশিদের পুত্র। তিনি গত বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
আজ সোমবার দুপুরের দিকে বাড়ির পেছনের হাওরে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে কেন্দুয়া থানা পুলিশকে খবর জানান, পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
মৃতদেহটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
রুকন-কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 







































