শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সমবেদনা জানাতে বিএনপি নেতারা পাইলট তৌকিরের বাসায়

ছবি-সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের বাসায় গিয়ে তার পরিবার সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপার্সন ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার সেনানিবাসের বাসায় গিয়ে এই শোক ও সমবেদনা জানানো হয়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া শহীদ তৌকিরের বাবা মোহাম্মদ তহুরুল ইসলাম, মাতা সালেহা খাতুন, স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

সমবেদনা জানাতে বিএনপি নেতারা পাইলট তৌকিরের বাসায়

প্রকাশের সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫