
রুকন উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন কেন্দ্রীয় জিয়া পরিষদের উদ্যোগে “জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদ ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম. নাজমুল হাসান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দুয়া-আটপাড়া উপজেলার গণমানুষের সেবক রোটারিয়ান এম. নাজমুল হাসান বলেন- জুলাই বিপ্লব, জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। আন্দোলনে ছাত্রজনতা সর্বোপরি সকল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। তাঁরা যদি আন্দোলনে সক্রিয় না হতেন তাহলে শেখ হাসিনার সরকারকে বিতাড়িত করা সম্ভব হতো না। জুলাই বিপ্লব যাঁরা শহীদ হয়েছেন মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যাঁরা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
রুকন উদ্দিন, নিজস্ব প্রতিবেদক 






































