মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে এনডিএফের মানববন্ধন অনুষ্ঠিত

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২১

যশোর অফিস 

সাম্রাজ্যবাদ,দালাল আমলাতন্ত্র ও শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ এবং শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র গঠনের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।

বুধবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,“দেশ আজ সাম্রাজ্যবাদী আগ্রাসন ও শোষণমূলক অর্থনীতির কবলে। জনগণের রক্ত চুষে খাওয়া সেবাদাস সরকার এই অবস্থা টিকিয়ে রেখেছে। এর বদলে চাই শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের রাষ্ট্র।”

তারা আরও বলেন, “জাতীয় পণ্যের জায়গায় বিদেশি পণ্যের দৌরাত্ম্য বাড়ছে। জাতীয় স্বার্থে দেশীয় শিল্প ও কৃষিকে অগ্রাধিকার দিয়ে নতুন সংবিধান ও রাষ্ট্র গঠন করতে হবে।”

মানববন্ধনে জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শোষিত মানুষের বৃহত্তর ঐক্যের মাধ্যমে আগামীর দিনে আরও জোরালো আন্দোলনের ঘোষণা দেন।

জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

যশোরে এনডিএফের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫