সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
যশোর

মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ২২
যশোর অফিস 
যশোরের মনিরামপুর থানার পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত প্রায় বারোটার দিকে মনিরামপুর পৌরসভার গরুর হাটখোলা মোড়ের “রজনী নিবাস হোটেল”-এর একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে আলম খান (৪৮), শামীমুর রহমান টুটুল (৪৩), সাইফুল ইসলাম (৫০) ও আবু সিনহা (৪৫)। তারা যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা। অভিযানে একটি পিস্তলসদৃশ লাইটার,একটি চাকু ও হোটেলের এন্ট্রি রেজিস্টার উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।
জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

যশোর

মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক

প্রকাশের সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫