রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানা হবে না: তাসনিম জারা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা মন্তব্য করেছেন রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানা হবে না। সোমবার (৪ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তাসনিম জারা বলেন, যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেই উদ্দেশ্য এক বছর পরও আমরা অর্জন করতে পারলাম না। তবে এই রাষ্ট্রের সংস্কার হতেই হবে। সংস্কার ছাড়া অন্য কিছু আমরা মানব না।

তিনি আরও বলেন, যে সংবিধান নিজের নাগরিককে গুম-খুনের অধিকার দেয়, সেই সংবিধান আমাদের দরকার নেই। যে পুলিশ নাগরিকের ওপর গুলি চালায়, সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না।  এ সময় প্রশ্ন রেখে এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব বলেন, পুলিশ সংস্কারের অগ্রগতি কতদূর?

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানা হবে না: তাসনিম জারা

প্রকাশের সময় : ০১:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫