রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে

উপদেষ্টা মাহফুজের বক্তব্য শিশুসুলভ: রিজভী 

ছবি: সংগৃহীত

‘ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে’, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে শিশুসুলভ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্ত্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারে থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না।

ফ্যাসিবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের প্রচেষ্টা। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অবাধ সুষ্ঠু নির্বাচন এখন সরকারের মৌলিক দায়িত্ব।

এর আগে, সোমবার (৪ আগস্ট) এক-এগারো নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

এদিন সন্ধ্যা ৭টার কিছু পরে এক-এগারো সংক্রান্ত ওই পোস্ট করেছিলেন তিনি। পোস্টটিতে মাহফুজ লিখেছিলেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

জনপ্রিয়

সৌদি আরব লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে

ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে

উপদেষ্টা মাহফুজের বক্তব্য শিশুসুলভ: রিজভী 

প্রকাশের সময় : ০৬:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫