শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে আর কোনো দোদুল্যমানতা রইল না: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার মাধ্যমে দেশে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের পথ পরিষ্কার হয়েছে, এখন আর নির্বাচন নিয়ে কোনো দোদুল্যমানতা রইল না। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত ঘোষণাপত্র পাঠ ও জাতির উদ্দেশে ভাষণ নিয়ে দলীয় প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করে দেশবাসীকে স্বস্তি দিয়েছেন। জনগণের ভোটাধিকার প্রয়োগে যে অনিশ্চয়তা বা দ্বিধা ছিল, সেটি দূর হয়েছে। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার জন্য পুরো জাতি অপেক্ষায় ছিল। আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্তে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে।

আগামী নির্বাচনে বিএনপির প্রত্যাশা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, আমরা আশা করি, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মহলে প্রশংসিত একটি নির্বাচন। সেই লক্ষ্যে জনগণকে প্রস্তুতি নিতে আহ্বান জানান বিএনপির এই নেতা।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

নির্বাচন নিয়ে আর কোনো দোদুল্যমানতা রইল না: সালাহউদ্দিন

প্রকাশের সময় : ১০:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫