মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ বছর ধরে মোদিকে রাখি পরাচ্ছেন পাকিস্তানি এক নারী

ছবি: সংগৃহীত

একজন মুসলিম নারী, তাও আবার পাকিস্তানি—যিনি প্রতি বছর রাখি বানিয়ে পরিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তার নাম কোমার মহসিন শেখ। প্রায় তিন দশক ধরে ভাইফোঁটার মতো এক বিশেষ বন্ধনে তিনি বাঁধছেন মোদিকে, আর সেই সম্পর্কটা শুধু বিশ্বাস আর ভালোবাসার।

কোমারের জন্ম পাকিস্তানের করাচিতে। ১৯৮১ সালে বিয়ের সূত্রে ভারতে আসেন তিনি, বর্তমানে বাস করেন গুজরাটের আহমেদাবাদে। সেখান থেকেই প্রতি বছর রাখি বানিয়ে নিয়ে যান মোদীর জন্য।

মোদী যখন আরএসএসের (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) একজন সদস্য ছিলেন, তখন থেকেই কোমারের সঙ্গে তার এই ভ্রাতৃত্বের সম্পর্কের শুরু। গুজরাটের প্রাক্তন রাজ্যপাল স্বরূপ সিং-এর মাধ্যমেই মোদীর সঙ্গে তার প্রথম দেখা হয়। সেদিনই স্বরূপ সিং বলেছিলেন, “কোমার আমার মেয়ের মতো।” সঙ্গে সঙ্গে মোদী বলেন, “তাহলে ও তো আমার বোন।” সেই শুরু। এরপর আর কোনো বছর বাদ দেননি কোমার—প্রতি বছর নিজ হাতে বানানো রাখি নিয়ে হাজির হন ভাই মোদীর কাছে।

রাখির সাথে দেন না কোনো দোকান থেকে কেনা কার্ড। যদি কিছু লেখেনও, সেটা হয় নিজের হাতে, গুজরাটি ভাষায়। কোমারের ভাষায়, “ভাইয়ের পছন্দই এমন—সে নিজের হাতে বানানো জিনিসকেই বেশি ভালোবাসে।”

সংবাদসংস্থা পিটিআইকে কোমার বলেন, প্রতি বছরই আমি হাতে তৈরি রাখি নিয়ে যাই। কারণ তার ঘরে তৈরি রাখি খুবই পছন্দ। আমি কখনো দোকান থেকে কিনে কার্ডও দেই না তাকে। যদি কখনও কিছু লিখি, তা হলে নিজে হাতে গুজরাটিতে লিখে দিই। এক মাস আগে থেকে আমার রাখির প্রস্তুতি শুরু হয়ে যায়। ৪-৫টা রাখি বানাই। যেটা সব থেকে ভালো লাগে, সেটাই তার হাতে বাঁধি। এবারও ভাই যদি আমাকে ডাকেন, ইনশাআল্লাহ, আমি ওখানে গিয়ে এই রাখি পরাব।

তবে কোভিডের কারণে ২০২০, ২০২১ ও ২০২২ সালে তিনি দিল্লি যেতে পারেননি। রাখি পাঠালেও সরাসরি পরাতে পারেননি মোদীকে। এ ছাড়া আর কোনো বছর বাদ দেননি।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

৩০ বছর ধরে মোদিকে রাখি পরাচ্ছেন পাকিস্তানি এক নারী

প্রকাশের সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫