
শার্শা (যশোর) করেসপনডেন্ট
বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার। গ্রেপ্তার আক্তারুল ইসলাম পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।
লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, গোপন খবরে তারা জানতে পারেন আক্তারুল নামে এক অস্ত্র ব্যবসায়ী সীমান্তের পুটখালী গ্রামের উত্তরপাড়া অস্ত্র করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল শুক্রবার রাত ১০ টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আক্তারুলের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শার্শা (যশোর) করেসপনডেন্ট 







































