বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সাথে শক লেগে যুবকের মৃত্যু

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সাথে শক লেগে খোকন মিয়া (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত যুবক খোকন মিয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা শিং বাড়ি গ্রামের আবুল কাশেমের পুত্র।

নিহতের চাচাতো ভাই মো. পারভেজ মোশাররফ জানান, নিহত খোকন মিয়া আমার চাচাতো ভাই, সে আর্থিকভাবে খুবই অস্বচ্ছল, দুই সন্তানের জনক। পরিবারের উপার্জনশীল সে একাই ছিল। ঘটনার দিন শুক্রবার (৮ আগস্ট) বিকেলের দিকে নিহত খোকন মিয়া বাড়ির পাশের আমনধান ক্ষেতে হাঁস দেখতে পেয়ে তাড়ানোর জন্য যায়। একপর্যায়ে বৈদ্যুতিক খুঁটির আর্থিং ছিড়া তারটি পড়ে থাকতে দেখে তার হাত দিয়ে ধরে বৈদ্যুতিক খুঁটিতে পেচিয়ে রাখার সময় শক লেগে নিহত হয়েছে। তারপরও পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, উপজেলার প্রায় সব এলাকাতেই হাওরে ও গ্রামের বিদ্যুতের খুঁটির সাথে আর্থিং তারের সংযোগ আছে, এগুলো যে বিপদজনক আমরা কিন্তু জানিনা বা বিদ্যুৎ অফিস কতৃপক্ষ আমাদের জানায়নি! তাহলে এইসব মৃত্যুর দুর্ঘটনার দায় কার? প্রশ্ন জাগতেই পারে মানুষের মনে!!!

এবিষয়ে জানতে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছিঁড়া তারটি খুটিতে পেঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেছে তবে তারটিতে তার হাত দেয়া ঠিক হয়নি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের জিম্মায় লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

কেন্দুয়ায় বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সাথে শক লেগে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫