মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ায় শুরু হয়েছে বিশ্বের প্রথম ড্রোন টুর্নামেন্ট

ছবি: সংগৃহীত

রাশিয়া আয়োজন করেছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট রাজধানী মস্কোতে গত ৭ আগস্ট থেকে শুরু হয়েছে আর শেষ হবে ১৭ আগস্ট। রাশিয়া ছাড়াও এই ড্রোন টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং ফ্রান্স— এই ১০ দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

রাশিয়ার বেসামরিক ড্রোন বিষয়ক সংস্থা রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন এই টুর্নামেন্টের আয়োজক।

সংস্থাটির প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ বলেন, এই টুর্নামেন্ট বেসামরিক ড্রোন খাতের উন্নয়নের জন্য রাশিয়ার কেন্দ্রীয় সরকারের অধীন কর্মসূচির আওতায় আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ২০২৩ সালে এই কর্মসূচি শুরু হয়।

টুর্নামেন্টে ড্রোন নিয়ে বিভিন্ন খেলা দেখাবেন প্রতিযোগীরা। যিনি চ্যাম্পিয়ন হবেন, পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫০ লাখ রুবল বা ৬৩ হাজার ডলার (যা বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ৪৮ হাজার ৪৭৭ টাকা)।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেসামরিক ড্রোন নির্মাণের ব্যাপারটিকে বেশ গুরুত্ব দিয়ে   দেখছেন। পুতিনের নির্দেশে ২০২৩ সালে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রোন তৈরি ও ওড়ানো সংক্রান্ত বিশেষ কোর্স চালু করা হয়। গত মে মাস থেকে রাশিয়ার স্কুল পাঠ্যক্রমেও এই কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

রাশিয়ায় শুরু হয়েছে বিশ্বের প্রথম ড্রোন টুর্নামেন্ট

প্রকাশের সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫