রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ চালানো আর অ্যাডভেঞ্চার এক নয়: আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন- যে দল এখনও ফোটেনি, এখনও তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারেনি তারা সব কিছু অ্যাডভেঞ্চার মনে করে। কিন্তু দেশ চালানো আর অ্যাডভেঞ্চার এক নয়। তিনি বলেন- নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এরমধ্যে নিয়ে আসছেন পিআর পদ্ধতি। এ পদ্ধতি দিয়ে দেশে অচলাবস্থা তৈরি করতে চান, জনগণ এটা মেনে নেবে না।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-জাসাস ঢাকা দক্ষিণ মহানগর আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ১৭/১৮ বছর ধরে যে শাসন-শোষণ ও গুম-খুন করেছে তাদের ইতিহাস ১৭০০ বছরেও ভুলতে পারবে না দেশের মানুষ।

মির্জা আব্বাস বলেন, কিছু দল পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন হতে দেবে না বলছে, এটা তো এতো বছর বলেননি। এখন তাহলে এ ট্যাবলেট কে খাওয়ালো। নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এরমধ্যে নিয়ে আসছেন পিআর পদ্ধতি। এ পদ্ধতি দিয়ে দেশে অচলাবস্থা তৈরি করতে চান। জনগণ এটা মেনে নেবে না।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ভারতে বসে দেশটির প্ররোচণায় ও পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্র করা হচ্ছে দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে। আর আরও কিছু দল আছে যারা চায় না নির্বাচন হোক। কারণ তাদের মধ্যে একটা ধারনা জন্মেছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। কিছু দল কোনো না কোনো ছুতা বের করে, এটা না হলে ওটা হতে পারবে না। এটা না সেটা হতে পারবে না। ১৭/১৮ বছর ধরে আন্দোলন করে এসব কথা শুনতে ভালোবাসে না জনগণ। তারা চায় নির্বাচিত সরকার।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ অনির্বাচিত সরকারে সবাই কিন্তু সৎ লোক নয়। দেশের অবস্থা কিন্তু ১২টা বাজিয়ে দিয়েছে এ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টা বাজিয়ে গেছে, এ সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে।

বিএনপি কখনও দেশ শাসন করে নাই, করবে না, বিএনপি দেশ পরিচালনা করেছে বা করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে আজকে বিএনপিকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কিছু হলেই দোষ দেয়া হচ্ছে বিএনপির। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় এখন তো দেখা যাচ্ছে, যে দল ফুটেই নাই, সে দলের লোকজন জড়িত।

মির্জা আব্বাস বলেন, গতবছরের জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার করা দরকার, জরুরি ভিত্তিতে তবে বিচার ও নির্বাচন পাশাপাশি চলবে।

আকাশ সংস্কৃতি এখনও ভারতের দখলে। আমাদের চ্যানেল না দেখালে তাদের চ্যানেলও আমাদের এখানে দেখানোর দরকার নেই। বিদেশে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না।

তিনি বলেন, কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম সেখানে আন্দোলনে আহত ১২/১৩ জন সিঙ্গাপুর আছেন বেশিরভাগ চোখ হারিয়েছেন। তারা বললো, সরকার তাদের পাঠিয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে আর কোনো খোঁজখবর নেয়নি। তবে যারা বিএনপি করে সিঙ্গাপুরে আছেন, তারা সবসময় খোঁজ নেন। বিএনপিকে আল্লাহ ক্ষমতায় নিলে শহীদ ভাইদের যথাযথ মর্যাদা দেয়া হবে। যারা আহত তাদেরও যথাযথ ব্যবস্থা করা হবে।

জনপ্রিয়

সৌদি আরব লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে

দেশ চালানো আর অ্যাডভেঞ্চার এক নয়: আব্বাস

প্রকাশের সময় : ০১:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫