বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম জানিয়েছেন- দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে থাকার জন্য ভাড়া বাড়ি খুঁজছেন। রবিবার (১০ আগস্ট) রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন, সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অবস্থান নিয়ে তিনি বলেন, তারেক রহমানের এক নির্দেশে সারাদেশের পরিস্থিতি শান্ত হয়েছিল। তা না হলে, যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর জ্বলে উঠত।

জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুস সালাম দাবি করেন, ক্ষমতায় এলে তারেক রহমান এক মাসের মধ্যে দেশের আমূল পরিবর্তন আনবেন। কোনো চুরি–বাটপারি, রাহাজানি বা চাঁদাবাজি চলবে না।

সম্মেলনের এক পর্যায়ে আবদুস সালাম রাজশাহী বিভাগের শীর্ষ নেতাদের হাত তুলে ঐক্যের শপথ করান এবং বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

ঢাকায় ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান

প্রকাশের সময় : ১০:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫