অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েল-সৃষ্ট অনাহারে শিশুসহ আরো দুইজন মারা গেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। এদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ গাজায় চলমান ‘অকল্পনীয় মাত্রার’ ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৩৮ জনে। তাছাড়া যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭-এ, যার মধ্যে ১০০-রও বেশি শিশু।
আন্তর্জাতিক ডেস্ক 







































