মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই: ফয়জুল করিম

ছবি-সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে। কাজেই পিআর পদ্ধতির বিকল্প নাই।

গণসমাবেশে ফয়জুল করিম আরও বলেন, দেশ শাসনে আওয়ামী লীগ ফেল করেছে, জাতীয় পার্টি ফেল করেছে, বিএনপি ফেল করেছে। কিন্তু ইসলামকে আর পরীক্ষা করা হয়নি। একবার আপনারা ইসলামকে পরীক্ষা করে দেখেন। আমরা ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করা হবে। দেশের উন্নয়ন হবে। মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা পাবে। সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। স্বাধীন সংবাদ মাধ্যম থাকবে। সেখানে কোনো মাফিয়া থাকবে না। খোলা আকাশের মানুষকে বসবাস করতে হবে না। তাই আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন চাই। এর মধ্যেই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার  সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসমাবেশে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম এবং জেলা শাখার নেতা আজিজুর রহমান জার্মানিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

আমরা সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই: ফয়জুল করিম

প্রকাশের সময় : ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫