
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, কালিয়ানী, চান্দুরিয়া, ঘোনা, কাকডাঙ্গা, পদ্মশাখরা, সুলতানপুর এবং ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এবং ব্যাটালিয়ন সদর কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদ এবং ০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির আভিযানে শ্মশ্বান নামক স্হান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করে এছাড়া ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।
অন্যদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে হঠাৎগঞ্জ হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।
কালিয়ানী বিওপির আভিযানে ছয়ঘরিয়া হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে কাদপুর হতে ২ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির আভিযানে দাঁতভাঙ্গা হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির আভিযানে আমতলা ও কাকডাঙ্গা হতে ১ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
পদ্মশাখরা বিওপির আভিযানে ফুটবল মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির আভিযানে আমতলা হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে তেতুলবাড়ি হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ১ লাখ ০৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ১০ লাখ ৮০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 







































