শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় মুখরিত কেন্দুয়া পৌর সদর

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাক-ঢোল, শৃঙ্গধ্বনি, উলুধ্বনি, ও ভক্তিমূলক গানের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর সদর। নানা বয়সী ভক্তরা রঙিন পোশাক, পতাকা, শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি কেন্দুয়া উপজেলার পৌর সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল কান্তি চৌধুরী, দিলীপ কুমার পোদ্দার, সুসেন সাহা, সাংবাদিক রাখাল বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন কমিটির নেতারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। তার শিক্ষা আজও মানবতার কল্যাণে পথপ্রদর্শক হয়ে আছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে ও ধর্মের পথে চলতে হবে।

উৎসবকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়, এতে শিশু-কিশোর সহ বিভিন্ন বয়সের ভক্তরা অংশগ্রহণ করে।

এদিকে, শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় মুখরিত কেন্দুয়া পৌর সদর

প্রকাশের সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫