রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
কুড়িগ্রামের নাগেশ্বরী

কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার

সহিবুর রহমান স্বপন প্রধানের মরদেহ উদ্ধার

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের গোদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৬ আগষ্ট) সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ঘরের মালিক স্বপন প্রধান মুজিব সরকার কর্মচারী হিসেবে সাবরেজিস্টার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার সাতানী পাড়ায়।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে সেখানে “লেক সিটি” নির্মাণ করেন স্বপন প্রধান। ক্লিনিকের পূর্ব পাশের গোলঘরে তিনি মাঝে মধ্যে বসতেন। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয়েছে।
এ ঘটনায় পুলিশ তার সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকানোর চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জনপ্রিয়

ট্রাম্পের আদায় করা শুল্কের ১৩৩ বিলিয়ন ডলার এখন কারা পাবেন?

কুড়িগ্রামের নাগেশ্বরী

কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫