সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ১১

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে পতিতাবৃত্তিতে জড়িত সন্দেহে ১১ প্রবাসীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং পাঁচজন নারী। সৌদি কর্তৃপক্ষ নাগরিকত্ব সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সৌদি গ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, নাজরানের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। অভিযানে নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিস ফোর্স, কমিউনিটি সিকিউরিটি মহাপরিদপ্তর ও মানবপাচার বিরোধী ইউনিট অংশ নেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের নৈতিকতা ও মানবপাচার রোধে এটি একটি কার্যক্রমের অংশ। রক্ষণশীল সৌদিতে পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক ও মানবপাচারকে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তরা কারাদণ্ড, বড় জরিমানা, দেশে বহিষ্কার বা অন্যান্য কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন।

গত কয়েক বছরে সৌদি সরকার মানবপাচার ও দেহ ব্যবসা প্রতিরোধে বিশেষ নজরদারি, অভিযান এবং কঠোর আইন কার্যকর করেছে। নাজরানে এই অভিযানও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ১১

প্রকাশের সময় : ১১:১৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫