রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনকে ক্রিমিয়া ছাড়তে হবে, ন্যাটো সদস্যপদও মিলবে না: ট্রাম্প

ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ চাইলে মুহূর্তেই বন্ধ করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি— এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য ইউক্রেনকে ছাড় দিতে হবে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চল এবং ন্যাটোতে যোগদানের আশা।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের এক দিন আগে এ মন্তব্য করেন ট্রাম্প।

নিজের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে মুহূর্তের মধ্যেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে পারেন, অথবা লড়াই চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন, কিভাবে এটা শুরু হয়েছিল। ১২ বছর আগে একটি গুলি না চালিয়েই ক্রিমিয়া দিয়ে দিয়েছিলেন ওবামা। সেটা আর ফেরত পাওয়া যাবে না, আর ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়াও সম্ভব নয়। কিছু জিনিস কখনোই বদলায় না।

ট্রাম্পের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, “ক্রিমিয়াসহ যেসব ছাড় পুতিনকে দেওয়া হয়েছিল, সেগুলোই তাকে আরও আগ্রাসী হতে উৎসাহিত করেছে। আমরা চাই যুদ্ধ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে শেষ হোক, তবে সেই শান্তি হতে হবে স্থায়ী।”

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে পুতিন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে দনবাসের পুরো দোনেৎস্ক অঞ্চল দাবি করেছেন বলে দ্য গার্ডিয়ানের এক সূত্র জানিয়েছে।

পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “জেলেনস্কি যদি দোনেৎস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেন, তাহলে একটি শান্তিচুক্তি সম্ভব হতে পারে। যুদ্ধ বন্ধে ইউক্রেনের রাশিয়ার সঙ্গে সরাসরি একটি চুক্তি করা উচিত। কারণ, রাশিয়া একটি বড় শক্তি, ইউক্রেন তা নয়।

জনপ্রিয়

সৌদি আরব লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে

ইউক্রেনকে ক্রিমিয়া ছাড়তে হবে, ন্যাটো সদস্যপদও মিলবে না: ট্রাম্প

প্রকাশের সময় : ০৪:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫