
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে বগুড়া গাবতলীর হাতিবান্দা স্কুল মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫টি দলের খেলা শেষে ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন স্থানীয় রেড ড্রাগন এফসি বনাম সাদ্দাম একাদশ। খেলার শেষ সময় সাদ্দাম একাদশকে ১-০ গোলো হারিয়ে রেড ড্রাগন এফসি জয়লাভ করেন। শেষে জোড়া খাসি এবং ট্রফি জিতে নেন। মাঠের কানায় কানায় দর্শক প্রেমীদের উপচে পড়া ভীড় ছিল। খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন খান সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুর মোশেদ, হারুনুর রশিদ হারুন, সুরাইয়া জেরিন রনি, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলামিন লেমন ও মিজানুর রহমান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, আব্দুল হালিম, স্বোচ্ছাসেবক দলের রাকিবুল হাসান হিরু, পবন সরকার, ছাত্রদলের এসএম রাঙ্গা, মোস্তাফিজার রহমান মোস্তা, জাকিরুল ইসলাম লুকু, ইউনিয়ন যুবদলের আমিনুল ইসলাম বাবু, কামরুল, স্বোচ্ছাসেবক দলের মামুন মোল্লা, ছাত্রদলের আশিক হাসান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মিন্টু মিয়া আবু বক্কর ও সীমান্ত। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে বিজয়ী দলকে জোড়া খাসি ও ট্রফি এবং রানারআপ দলকে একটি খাসি ও ট্রফি বিতরণ করা হয়।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি 







































