
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী আজ থেকে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করবেন, প্রচারনায় যাওয়ার আগে তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
এছাড়াও ড. রফিকুল ইসলাম হিলালী বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা রাখাল বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক দিল বাহার খান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জেসি সহ উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
উল্লেখ্য চলতি মাসের ৩০ তারিখ নেত্রকোণা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির ৬ বছরের সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 







































