মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় দুল্লী’র মরা বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) এর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত জামাল উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে। লাশ শনাক্ত করেছেন নিহতের চাচা মো. মুকুল মিয়া।

লাশ উদ্ধারে ঘটনাস্থলে নেত্রকোণা জেলা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া) সার্কেল মো. গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পিবিআই ও সি আই ডি সদস্যরা যৌথভাবে লাশ উদ্ধারে অংশগ্রহণ করেন।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পিবিআই, সি আই ডি টিমকে জানালে তাঁরাও ঘটনাস্থলে আসলে আমরা যৌথভাবে সকাল ৯ টার দিকে আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে সিএনজি চালক নুরুজ্জামাল ওরফে জামাল মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত জামাল মিয়ার সিএনজিটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। ঘটনাস্থলেই লাশ সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়, আজকেই ময়না তদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হবে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

কেন্দুয়ায় দুল্লী’র মরা বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১২:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫