সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন অধ্যাপক মাহফুজুর

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। বুধবার (২০ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিলেন আন্দোলনকারীরা, তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করেন। সেই সাথে ডিবি হাসপাতালে এটাও বলে যায় নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয়।
 
এসব অভিযোগ এনে শেখ হাসিনা, কামাল, কাদের ও আরাফাতের দৃশ্যমান ফাঁসি চান এ চিকিৎসক। এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
 
 সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
 
এর আগে, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১২ জন। গত সোমবার সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো শহীদের বাবা-ভাইসহ তিনজন।
 
তারা তুলে ধরেন আন্দোলনে সংঘটিত নৃশংসতা। এছাড়াও, ট্রাইব্যুনালে চাঁনখারপুলে ৬ জন হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন। –সময় সংবাদ
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন অধ্যাপক মাহফুজুর

প্রকাশের সময় : ০২:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫