বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে আজ বাসায় ফিরেছেন তিনি। বুধবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালে থেকে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব।

এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন। এরপর অসুস্থ বোধ করলে দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালে চিকিৎসকরা জানান, বর্তমানে বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৩:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫