
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা কেন্দুয়ায় একইদিনে একটি আত্মহত্যা, বিদ্যুৎপৃষ্ট সহ সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে ৯নং নওপাড়া ইউনিয়নের মৃত মগল চান মিয়ার ছেলে সিএনজি চালক নুরুজ্জামাল ওরফে জামাল মিয়া (৪০) এর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আবার একইদিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে শফিকুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। শফিকুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হলে পরিবারের লোকজন তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ৯নং নওপাড়া ইউনিয়নের ধলিয়াকোনা গ্রামের মৃত জাহের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩২) বাড়ির পাশের রেন্ট্রিগাছে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার পথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কেন্দুয়া থানাকে অবহিত করেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান তিনটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালক হত্যার ঘটনায় উপজেলার রাঘবপুর গ্রামের অলি মিয়া নামে আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নজরদারিতে রাখা হয়েছে।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 





































