রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৮৬ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ১০:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৭
যশোর অফিস 
যশোরে ৪৯ বিজিবি’ যশোর ব্যাটেলিয়ানের সদস্যরা বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে।
বৃহস্প্রতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মুড়লিমোড় এলাকা থেকে রুবেল নামে এক চোরাকারবারিকে আটক করেছে।
আটক রুবেল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।এসময় তার কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার, যার ওজন ৫৮৫ গ্রাম,১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯৯৫ টাকা উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া সোনা ও মোবাইল মোবাইল ফোন ও নগদ টাকা যশোর যশোর কোতোয়ালি মডেল থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারীতে জমা দেওয়ার প্রক্রিয়াধীন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়

ট্রাম্পের আদায় করা শুল্কের ১৩৩ বিলিয়ন ডলার এখন কারা পাবেন?

যশোরে ৮৬ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫