শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেপ্তার হলেন আ. লীগ নেত্রী রুনু

  • ঢাকা ব্যুরো
  • প্রকাশের সময় : ১১:৩০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ২৬

ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ সাজেদা ইসলাম রুনুকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

শেখ সাজেদা ইসলাম রুনু শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ ঢাকা জেলার সাবেক সভাপতি, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদিকা।

জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে গণভোজের আয়োজন এবং তোবারক বিতরণের ভিডিও ও ছবি ভাইরাল করার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ছিলেন। এছাড়া, রুনুর বিরুদ্ধে গত ৫ই আগস্ট থেকে ফেসবুকে লাইভে এসে বর্তমান সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, রুনুকে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

গ্রেপ্তার হলেন আ. লীগ নেত্রী রুনু

প্রকাশের সময় : ১১:৩০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫