শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কালিকাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর।
শনিবার (২৩ আগস্ট) ভোরে কালিকাপুর আরআর স্পিনিং অ্যান্ড কটন মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, নিহত নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।
ওসি আব্দুর রউফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জনপ্রিয়

বেনাপোলে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫