
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল কেন্দুয়া পৌর সদরে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকালের দিকে কেন্দুয়া উপজেলার পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রকাশ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, সদ্য ঘোষিত কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেয়া হয়েছে। কমিটি অবিলম্বে বাতিল না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আলমগীর খসরু, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসেনের মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনু রহমান খন্দকার, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম (মাজু), চিরাং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান ভুঞা রিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা যুবদলের সাংগঠিক সম্পাদক রফিকুল ইসলাম খান রাসেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির পূর্নাঙ্গ কমিটি চলতি মাসের ২১ আগস্ট নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী’র সাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ও ১০১ সদস্য বিশিষ্ট কেন্দুয়া পৌর বিএনপির কমিটি অনুমোদন হয়। পরবর্তীতে ২৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) কমিটির প্রকাশিত হরে বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
নবগঠিত কেন্দুয়া উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞা ও সাধারণ সম্পাদক মোজাফরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞা মজনু।
এছাড়াও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির সভাপতি খোকন আহমেদ (ডিলার) ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 






































