মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
প্লট দুর্নীতি

হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতির তিনটি মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ মঙ্গলবার (২৬ আগস্ট)।

সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ১১ আগস্ট এই ৩ মামলায় সাক্ষ্য দেন মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা। এসময় তারা আদালতকে জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আবাসন নীতিমালার সব আইন ভঙ্গ করে পূর্বাচলে ৩০ কাঠা প্লট নেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতেই এই অনিয়মে সরকারি কর্মকর্তারা তাদের সহযোগিতা করেন বলে জানান সাক্ষীরা।

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

প্লট দুর্নীতি

হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশের সময় : ০৮:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫