বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর শুরু আজ থেকে

ছবি: সংগৃহীত

আজ থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে। ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ইতোমধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।
ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার কারণে মস্কো ইউক্রেন যুদ্ধ চালাতে অর্থ পাচ্ছে, আর তারই শাস্তি হিসেবে এই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে।
এর আগে, ১ আগস্ট থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ শুল্কের ওপর এই নতুন শুল্ক যোগ হয়ে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। এর ফলে ভারতের প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও কিছুটা দুর্বল খাতগুলোতে মারাত্মক প্রভাব পড়বে। বিশেষ করে বস্ত্র শিল্প, সামুদ্রিক খাবার, রত্ন, গয়না এবং চামড়াশিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই শুল্কের ফলে ভারতের জিডিপি প্রায় ০.৫% হ্রাস পেতে পারে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে।
তবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত চাপের মুখেও আত্মনির্ভরশীলতা বজায় রেখে তার শক্তি বৃদ্ধি করবে। এ অবস্থায় নিজের রাজ্য গুজরাটে গিয়ে তিনি ভারতের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের ওপর প্রবল চাপ বাড়বে। কিন্তু তা আমরা সহ্য করব।’
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর শুরু আজ থেকে

প্রকাশের সময় : ১০:১৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫