বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ড্রোন দিয়ে ইউক্রেনের ‘বৃহত্তম’ নৌ জাহাজ ডুবিয়ে দিলো রাশিয়া

ড্রোন হামলায় ইউক্রেনের নৌ জাহাজ ‘সিমফেরোপল’ ডুবে গেছে বলে বৃহস্পতিবার (২৮ আগস্ট) জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হচ্ছে, এটি এক দশকেরও বেশি সময় ধরে ইউক্রেনের কমিশন করা ‘সবচেয়ে বড়’ জাহাজ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রেডিও, ইলেকট্রনিক, রাডার এবং অপটিক্যাল নিরীক্ষার জন্য তৈরি মাঝারি আকারের লাগুনা-শ্রেণির জাহাজটিতে দানিয়ুব নদীর ব-দ্বীপে হামলা চালানো হয়েছে, যার একটি অংশ ইউক্রেনের ওডেসা অঞ্চলে অবস্থিত। খবর আরটি’র।
 প্রতিবেদন মতে, একজন ইউএভি বিশেষজ্ঞের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল ইউক্রেনীয় নৌবাহিনীর জাহাজকে ধ্বংস করার জন্য রাশিয়ার সামুদ্রিক ড্রোনের প্রথম সফল ব্যবহার।
 
জাহাজটিতে হামলার কথা ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বলেও জানা গেছে। 
 
ইউক্রেনীয় নৌবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, হামলায় একজন ক্রু সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
 জানা যায়, সিমফেরোপল ২০১৯ সালে চালু হয় এবং দুই বছর পর এটি ইউক্রেনীয় নৌবাহিনীতে যোগ দেয়।
জনপ্রিয়

একুশে বইমেলার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছে বাংলা একাডেমি

ড্রোন দিয়ে ইউক্রেনের ‘বৃহত্তম’ নৌ জাহাজ ডুবিয়ে দিলো রাশিয়া

প্রকাশের সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫