বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবির ‘ল অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড’ সোসাইটির আইন সচেতনতামূলক ক্যাম্পেইন

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির (LAES) আয়োজনে কুষ্টিয়ার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক আইন সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮আগস্ট) দুপুর আড়াই টার দিকে বিদ্যালয়টির হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার ওয়াহিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক তামান্না ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আলোচক হিসেবে মিশুক শাহরিয়ার, নাজমুল ইসলাম আরাফাত, এম. ই. এইচ শান্ত, ওসমান গণি, নাঈমা মোজাম্মেল প্রকৃতি, অপু মিয়া ও আশিকুর রহমান আশিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাইমুর রহমান সুজন।

অনুষ্ঠানে আলোচকরা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। তারা আইন ভঙ্গের উদাহরণ, শাস্তির বিধান, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি তুহিন বাবু বলেন, “স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে আইনী সচেতনতা সৃষ্টি করে তাদের মানবিক ও ন্যায়পরায়ণ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে উঠুক।”

উল্লেখ্য, ২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ল অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি তরুণ-তরুণীদের মাঝে আইন সচেতনতা বিস্তারে কাজ করছে। সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আইন সচেতনতা, মূল্যবোধ ও আত্মিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

ইবির ‘ল অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড’ সোসাইটির আইন সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশের সময় : ০৬:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫