
সিরাজগঞ্জ প্রতিনিধি
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে,গণধিকার পরিষদ এর নেতাকর্মীরা সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এবং সয়দাবাদ মোড় এলাকায় প্রতিবাদ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। তারা নূরের ওপর হামলা এর প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।
গণধিকার পরিষদ এর প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেদী হাসান মারুফ, ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সালাউদ্দিন আম্মার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ফাহিম রেজা, সাবেক সমন্বয়ক এবং আল শাহরিয়া শুভ, সাধারণ সম্পাদক।
মিছিলকারীরা নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা যমুনা সেতু পশ্চিম গোলচত্বর ও সয়দাবাদ মোড় এলাকায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। এ সময়, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগকারী মহাসড়কটি বন্ধ থাকায় যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হয়।
গণধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মমিন ফয়সাল এবং সদস্য সচিব ইউসুফ আলী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্থানীয় যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “গণধিকার পরিষদের ৭০-৮০ জন নেতাকর্মী গোলচত্বরে প্রায় ১০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। এরপর তারা মিছিল নিয়ে সয়দাবাদ এলাকায় এসে শেষ করেন। এই সময় মহাসড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল, তবে প্রতিবাদ কর্মসূচি শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।”
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































