শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সব জল্পনা-কল্পনার অবসান

অবশেষে জেলা বিএনপির সম্পাদক হলেন কেন্দুয়া’র হিলালী

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোণা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

এছাড়াও সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন নেত্রকোণা জেলা বিএনপির রাজনীতিতে এক নতুন নেতৃত্বের দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দীর্ঘ প্রায় ১১ বছর পর নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নতুন নেতা নির্বাচন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ করা শুরু হয়। রাতে সম্মেলনের প্রধান কমিশনার এডভোকেট এম.এ. আউয়াল সেলিম ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (ছাতা) প্রতীকে ১ হাজার ২’শ ৭৫ ভোট পেয়ে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট মাহফুজুল হক (চেয়ার) প্রতীকে পেয়েছেন ২’শ ১১ ভোট।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভাধীন বাদে আঠরাবাড়ি এলাকার বাসিন্দা আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী ৭’শ ৪৬ ভোট পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আল মামুন খান রনি গরুর গাড়ি প্রতীকে পান ৭’শ ২১ ভোট ও মনিরুজ্জামান দুদু মাত্র ১৮ ভোট।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। সমর্থকরা নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ্ উদ্দিন আহমেদ।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয়, জেলা, বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর ফেইসবুক পোস্টে লেখেন, আল্লাহ মহান- আল্লাহ মহান। শ্রম ঘাম ত্যাগের ফল আল্লাহ আমাকে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম ব্যক্তিকেই সম্মানিত করেন। আজ থেকে আমি আপনাদের নির্বাচিত সাধারন সম্পাদক।আমরা প্রতিদ্বন্দী ছিলাম-প্রতিপক্ষ নই। আমার অসীম কৃতজ্ঞতা। যেতে চাই আরো বহুদূর….

উল্লেখ্য নেত্রকোণা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে জেলার ১০ টি উপজেলার ১৫’শ ১৫ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেছেন।

জনপ্রিয়

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র

সব জল্পনা-কল্পনার অবসান

অবশেষে জেলা বিএনপির সম্পাদক হলেন কেন্দুয়া’র হিলালী

প্রকাশের সময় : ১২:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫